রাজপথের পরীক্ষিত সৈনিক হাবিবুন-নবী-সোহেল
বার্তা সিলেট ডেস্ক : বিএনপি নেতা সোহেলকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন তার মেয়ে জান্নাতুল এলমি সুচানা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুকের এক পোস্টে আবেগঘন নানা স্মৃতি তুলে ধরেন তিনি। ফেসবুক পোস্টে সুচানা বলেন,একথা সবাই জানে- যে যত সত্যের পক্ষে শক্ত থেকেছে, বিগত সরকার তাকে তত মামলা-হয়রানি করে দমিয়ে রাখতে চেয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ রাজনৈতিক মামলা যে ছয়ফুট সাহসের নামে, তিনি হাবীব-উন-নবী খান সোহেল। মামলা সংখ্যা দেখলে বোঝাই যায় আপসের ছায়া ঘেঁষেও হাঁটেনি কোনদিন বাবা। এত লম্বা বড়সড় মানুষটা কিভাবে মৃত্যুর ঝুঁকি নিয়ে পলাতক থেকে, কারাগারের বদ্ধ ফাঁসির সেলে রাত পার করে মধ্যবয়সের সিংহভাগ শেষ করেছে, সে কথা উপরওয়ালা জানেন।’
পিতৃস্নেহ থেকে বঞ্চনার দুঃখ তুলে ধরে তিনি বলেন, ১৭ বছরে ১৭ দিন শান্তিপূর্ণভাবে পাইনি তাকে। ছোটবোন একাই মায়ের স্নেহে বড় হয়ে গেছে। মা আঁচলে চোখ মুছে প্রতি সকালে অফিসে যেতেন, আমাদের সাহস দিতেন, লুকাতেন নিজের কষ্ট। সত্যি বলতে, যিনি রাজনীতির জন্য ত্যাগ করেন, কিছুটা ভাগীদার তার পরিবারও হয়। আমরা আমাদের প্রত্যেকটা চোখের পানির গল্প, শেকড়ের ইতিহাস.. ভুলবো না কোনদিন।’
বিএনপি নেতার এই মেয়ে বলেন, ‘আমি বিশ্বাস করি, বাবাকে ভালোবেসে যারা তার জন্য দোআ করেন, তারা সবাই অন্তরের গভীরে এক একজন লৌহমানব! পোস্টের শেষ দিকে জাতীয়তাবাদের যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘মামলা-হামলা-নির্যাতনের শিকার জাতীয়তাবাদের সকল যোদ্ধার প্রতি আমার গভীর শ্রদ্ধাবোধ কাজ করে। মহান আল্লাহ্ আপনাদের রহম ও হেফাজত করুন…। উল্লেখ্য,আওয়ামী জামানায় বিগত ১৭ বছরে হাবিব উন নবী সোহেলের বিরোদ্ধে মোট ৪৫০টি মামলা হয়েছে।দেশের মানুষ ও দলের নেতাকর্মীর দৃঢ় প্রত্যাশা ছিল ক্ষমতায় গেলে রাজপথের পরীক্ষিত সৈনিক হাবিবুন-নবী-সোহেলকে ভালো করেই মূল্যায় করবে বিএনপি। দলীয় মনোনয়ন বঞ্চিত সোহেল সরকারের কোন কার্যক্রমে স্থান না পেলেও নিরবেই সময় অতিবাহিত করছেন বিএনপির ওই নেতা।
আইটি ল্যাব সলিউশন্স লি.