প্রকাশিত: ০৭ মার্চ, ২০২৬ ০২:১৭ (রবিবার)
কৌশলগত হরমুজ প্রণালি নিয়ে স্বস্তির খবর দিল ইরান

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরান। তবে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে এই পথ দিয়ে জাহাজ চলাচল ইতোমধ্যে কমে গেছে। শুক্রবার (৬ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেছেন,হরমুজ প্রণালি খোলা থাকবে,তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজে হামলা করা হবে। ইরান-এ গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ বন্ধ করার পরিকল্পনা করছে না।

 চলমান যুদ্ধের ফলে সৃষ্ট বিপদের কারণে এ প্রণালি দিয়ে নৌযান চলাচল হ্রাস পেয়েছে।তিনি বলেন,আমরা হরমুজ প্রণালি অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না। তবে নিজেদের নিরাপত্তার দায়িত্ব ওই জাহাজ কর্তৃপক্ষের। ইরানের সেনাবাহিনীর এ মুখপাত্র আরও বলেন,যদি জায়নবাদী ইসরায়েল ও আমেরিকার যেকোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে,তবে আমরা ওই জাহাজে আক্রমণ করব। বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন করা হয়।