বার্তা সিলেট ডেস্ক :
বার্তা সিলেট ডেস্ক : বাংলাদেশী তরুন পেসার নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে ১১৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান। প্রথম ওয়ানডেতেই গতির ঝড় তুলেছেন টাইগার পেসার নাহিদ রানা। নিজের প্রথম পাঁচ ওভারেই ৫ উইকেট নিলেন এই পেসার। এটা তার ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেট শিকার। অথচ এর আগে ওয়ানডেতে ৫ ম্যাচ খেলে নাহিদের উইকেটই ছিল মাত্র ৫টি! আজ বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ে নামে বাংলাদেশ। দশম ওভারে আক্রমণে এসেই আঘাত হানেন নাহিদ রানা। গতিময় এই পেসারের বলে পয়েন্টে ক্যাচ দেন সাহিবজাদা ফারহান (২৭)। ফিরতি ওভারে এসে ৭ বলে করেন ৪ রান করা শামিল রহমানকে ফেরান নাহিদ। ক্যাচ নেন কিপার লিটন দাস।এখানেই শেষ নয়,নিজের তৃতীয় ওভারে এসে নাহিদ আউট করেন মাজ সাদকাতকে।
নাহিদের শর্ট বলে টাইমিং মিস করে ফাইন লেগে সাইফ হাসানের হাতে ধরা পড়ার আগে সাদকাত করেন ২৮ বলে ১৮ রান। ১৪ ওভারে ৫৫ রান তুলতেই ৩ উইকেট হারায় পাকিস্তান। নাহিদ ম্যাজিকের তখনও বাকি ছিল। বাংলাদেশের এই তরুণ পেসার নিজের চতুর্থ ওভারে এসেও শিকার ধরেন। তার বলে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ রিজওয়ান (১০) ধরা পড়েন লিটন দাসের গ্লাভসে। নিজের পঞ্চম ওভারে তিনি আউট করেছেন সালমান আগাকে। নাহিদের শর্ট বলে শর্ট স্কয়ার লেগে তানজিদের হাতে ক্যাচ দেন সালমান (৫)। বাকিদের বোলিং তোপে ৮১ রানেই ৮ উইকেট হারিয়েছে পাকিস্তান।অলরাউন্ডার ফাহিম আশরাফের উপর ভর করে শত রানের স্কোর গড়তে সক্ষম হয় পাকিস্তান।
আইটি ল্যাব সলিউশন্স লি.