ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার পদে ভোট দেয়নি প্রধান বিরোধী দল জামায়াত।বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সংসদের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন ভোট পরিচালনা করেন। সংসদে স্পিকার হিসেবে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সরকারি দল বিএনপির পক্ষ থেকে একক প্রার্থী করা হয়। ভোটে ‘হ্যাঁ’- ‘না’ আহ্বান করলে বিএনপির এমপিরা হ্যাঁ ভোট দেন। জামায়াত-এনসিপিসহ ১১ দলের এমপিরা এ সময় নিরব থাকেন।
সংসদ সভাপতি না ভোটের আহ্বান করলে তখনও জামায়াত জোটের এমপিরা নিরব থাকেন। পরে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী ঘোষণা করা হলে টেবিল চাপড়ে সমর্থন জানায় জামায়াত জোটের এমপিরা। একইভাবে ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামাল বিএনপির একক প্রার্থী ছিলেন। বিএনপির এমপিরা ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিলেও জামায়াত জোটের এমপিরা ‘হ্যাঁ’ বা ‘না’ কোনো ভোটই দেননি।
আইটি ল্যাব সলিউশন্স লি.