প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ০৯:২১ (শুক্রবার)
ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে গোলাম পরওয়ারের

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৫ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আবেদনটি শুনানির জন্য গ্রহণ করে ওই আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ আসনে জয়ী হয়েছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর।

 এ পর্যন্ত ২৫-এর বেশি প্রার্থী হাইকোর্টে আবেদন করেন। শুনানির জন্য আবেদনগুলো গ্রহণ করে ওইসব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের (আরপিও) ৪৯ ধারা অনুযায়ী,নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে ‘নির্বাচনি আবেদন’ করার বিধান রয়েছে। এসব আবেদনের শুনানির জন্য গঠিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে বর্তমানে নিয়মিতভাবে শুনানি চলছে নির্বাচনি ট্রাইব্যুনাল এসব অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট আসনের ফলাফলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত প্রদান করবেন। বিএনপি,জামায়াত,খেলাফত মজলিসের ২৬ জনের মতো প্রার্থী আবেদন করেন। হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জামায়াতের সেক্রেটারী গোলাম পরওয়ার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিএনপির বিজয়ী প্রার্থীর বিপরীতে হাইকোর্টে আবেদন করেন। এছাড়াও এনসিপির সভাপতি নাহিদ ইসলামের বিপরীতে আবেদন করেন অতিসামান্য ভোটে পরাজিত বিএনপি আব্দুল কাইয়ুম।