প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬ ০৮:২২ (শনিবার)
স্কুল ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা তিন স্থরে যাচাই হবে : শিক্ষামন্ত্রী

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : দেশে শিক্ষার গুনগত মানোন্নয়নে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি পদে শিক্ষাগত যোগ্যতা তিন স্থরে যাচাই হবে।উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি শিক্ষা বিভাগ যাচাইক্রমে সিদ্ধান্ত নেয়া হবে। শিক্ষামন্ত্রী বলেন,ম্যানিজিং কমিটিতে অর্ধশিক্ষিত নয় বরং শিক্ষা ক্ষেত্রে যাদের অবদান রয়েছে,তাদের নিয়েই কমিটি করার চিন্তাভাবনা চলছে। এরমধ্যে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ এবং বিকৃত। শুক্রবার (১৩ মার্চ) বিকালে চাঁদপুরের কচুয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলে সাফ জানিয়ে দেন মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শিক্ষামন্ত্রী বলেন,সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই সারা দেশে তা ছড়িয়ে দেয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে। তিনি বলেন,পুরনো পদ্ধতিতে এসএসসি পরীক্ষা নয়,যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে মিলন বলেন, আপনারা প্রকৃত সত্য তুলে ধরুন,খন্ডিত ভাবে নয়। আগামীদিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী,ইনভিজিলেটর এবং যারা পর্যবেক্ষক হবেন তাদের একটা নিয়মের মধ্যেই আসতে হবে বলে মন্ত্রী নিশ্চিত করেন।