ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : দেশের ৪২টি জেলায় নতুন জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে। আজ রোববার তাঁদের নিয়োগ দেয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সরকারের এ সিদ্ধান্তের মাধ্যমে জেলা পরিষদ সমূহের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী ও উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এ নিয়োগ দেয়া হয়েছে। নিয়োগপ্রাপ্ত জেলা পরিষদে নতুন প্রশাসক হলেন, পঞ্চগড়-মোহাম্মদ তৌহিদুল ইসলাম,দিনাজপুর-মোফাজ্জল হোসেন দুলাল,রংপুর-মোহাম্মদ সাইফুল ইসলাম,কুড়িগ্রাম-মো. সোহেল হোসনাইন কায়কোবাদ,গাইবান্ধা-অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক,জয়পুরহাট-মো. মাসুদ রানা প্রধান,বগুড়া-এ কে এম আহাসানুল তৈয়ব জাকির,চাঁপাইনবাবগঞ্জ-মো. হারুনুর রশিদ,নওগাঁ-মো. আবু বক্কর সিদ্দিক,রাজশাহী-মো. এরশাদ আলী, নাটোর-মো. রহিম নেওয়াজ,মেহেরপুর-মো. জাভেদ মাসুদ,কুষ্টিয়া-সোহরাব উদ্দিন,ঝিনাইদহ-মো. আবুল মজিদ,যশোর-দেলোয়ার হোসেন খান খোকন,মাগুরা-আলী আহমেদ, বাগেরহাট-শেখ মোহাম্মদ জাকির হোসেন, খুলনা—এস এম মনিরুল হাসান (বাপ্পী), পটুয়াখালী—স্নেহাংশু সরকার, ভোলা—গোলাম নবী আলমগীর, বরিশাল-আকন কুদ্দুসর রহমান,ঝালকাঠি-মো. শাহাদাৎ হোসেন,পিরোজপুর-আলমগীর হোসেন,টাঙ্গাইল-এস এম ওবায়দুল হক,শেরপুর-এ বি এম মামুনুর রশিদ,ময়মনসিংহ-সৈয়দ এমরান সালেহ,নেত্রকোনা-মো. নূরুজ্জামান (অ্যাড.), কিশোরগঞ্জ-খালেদ সাইফুল্লাহ সোহেল খান,মুন্সিগঞ্জ-এ কে এম ইরাদত,নারায়ণগঞ্জ-মো. মামুন মাহমুদ,রাজবাড়ী-আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জ-শরিফ রফিক উজ্জামান,মাদারীপুর-খোন্দকার মাশুকুর রহমান,শরীয়তপুর-সরদার এ কে এম নাসির উদ্দিন,সুনামগঞ্জ-মো. মিজানুর রহমান চৌধুরী,সিলেট-আবুল কাহের চৌধুরী,মৌলভীবাজার-মিজানুর রহমান,ব্রাহ্মণবাড়িয়া-সিরাজুল ইসলাম, কুমিল্লা-মো. মোশতাক মিয়া, নোয়াখালী-মো. হারুনুর রশিদ আজাদ,লক্ষ্মীপুর-সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরী। শীঘ্রই অন্যান্য জেলায় জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেয়া হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.