ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ২০২৬ সালেই অনুষ্ঠত হতে যাচ্ছে,স্থানীয় সরকার নির্বাচন। এখবর নিশ্চিত করেন,স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন,স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে আজ বুধবার সন্ধ্যায় সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান মির্জা ফখরুল। বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেয়ার এক মাসের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতিগুলো দৃশ্যমান হতে শুরু করেছে। এটি একটি বিরল ঘটনা। মির্জা ফখরুল বলেন,বিএনপি যখনই ক্ষমতায় আসে,তখনই কিছু না কিছু বৈশ্বিক ঝামেলা তৈরি হয়। এবারও দায়িত্ব নেয়ার পরপরই ইরান-ইসরায়েল যুদ্ধের মতো বড় সংকট সামনে এসেছে। কিন্তু সরকারের দক্ষতার কারণে দেশে জ্বালানি তেলের কোনো সমস্যা তৈরি হয়নি এবং দামও বাড়েনি। এমনকি সংকটের মধ্যেও গার্মেন্টস খাতের শ্রমিকদের বেতন সঠিক সময়ে পরিশোধ হয়েছে।
দলীয় কর্মকাণ্ড নিয়ে বিএনপির মহাসচিব বলেন,বর্তমানে ছোট পরিসরে দলের কার্যক্রম চললেও এ বছরের মধ্যেই বিএনপির দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এ ছাড়া স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দ্রুত কাজ চলছে এবং এ বছরের মধ্যেই যত দ্রুত সম্ভব এই নির্বাচন সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।সরকারের সামগ্রিক মূল্যায়ন নিয়ে স্থানীয় সরকারমন্ত্রী বলেন,এক মাসে আমরা সরকারের সব ক্ষেত্রেই সাফল্য দেখছি। এরই মধ্যে পার্লামেন্ট অধিবেশন বসেছে এবং সেখানে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তবে আমাদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দেশের অর্থনীতিকে পুনরায় সুস্থ ও শক্তিশালী করে গড়ে তোলা। সরকার এই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.