প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১০:৪২ (বৃহস্পতিবার)
ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইরানের প্রাকৃতিক গ্যাস স্থাপনায় ঈসরাইলী হামলার নিন্দা জানিয়েছে কাতার। বুধবার (১৮ মার্চ) কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এ নিন্দা জানান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন,এই অঞ্চলে চলমান সামরিক উত্তেজনার মধ্যে,কাতারের নর্থ ফিল্ডের সম্প্রসারণ,ইরানের সাউথ পার্স ফিল্ডের সাথে যুক্ত স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলা একটি বিপজ্জনক ও দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ।
তিনি বলেন, জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার পাশাপাশি এই অঞ্চলের জনগণ ও পরিবেশের জন্যও হুমকি। সবশেষ আল-আনসারি বলেন,আমরা বারবার বলেছি যে,গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা পরিহার করতে হবে। সকল পক্ষকে সংযম প্রদর্শন,আন্তর্জাতিক আইন মেনে চলা এবং এমনভাবে উত্তেজনা প্রশমনের জন্য কাজ করার আহ্বান জানাই,যা এই অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.