প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ০৮:২০ (শুক্রবার)
নবীগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন শহীদ আজমত আলীর পরিবার

শহীদ আজমত আলীর পরিবারে ঈদ উপহার পৌছে দেন বিএনপি নেতৃবৃন্দ।

 

ষ্টাফ রিপোর্টার : ২০২৪ এর জুলাই গণ-অভুত্থানে নিহত ও আহত পরিবারের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে সারাদেশের ন্যায় নবীগঞ্জেও জুলাই আন্দোলনে শহীদ আজমত আলীর পরিবারের নিকট প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার পৌছে দেয়া হয়েছে। বিএনপির চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে গণঅভ্যুত্থানে শহীদ আজমত আলীর পরিবারর ঈদ উপহার পৌছে দেন,নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ডা: আব্দুল আলীম ইয়াছিনী,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি,ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাঈল হোসেন খোকন,যুবনেতা আহমদ মিয়া প্রমূখ। বিএনপি নেতৃবৃন্দ গতকাল ইফতারের পূর্ব মুহুর্তে ঈদ কার্ড ও আর্থিক সহায়তা শহীদ আজমত আলীর স্ত্রী ও সন্তানের নিকট পৌছে দেন।