শহরের হাড়ি পাতিল রেস্টুরেন্টে আয়োজিত ইফতারে সাংবাদিক ও সুধীজন।
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দের উদ্যোগে আন্তরিক ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৯ মার্চ ) শহরের হাড়ি পাতিল রেস্টুরেন্টে আয়োজিত সাংবাদিক ও সুধীজন অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া। বিশেষ অতিথি ছিলেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ¦ ছাবির আহমেদ চৌধুরী ও দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান। সভাপতিত্ব করেন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু। নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি (জুলাই-ডিসেম্বর ২০২৬) এম.এ বাছিত,সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,সাবেক সহ-সভাপতি মুরাদ আহমদ,”দৈনিক হবিগঞ্জ সম“এর প্রকাশক মোঃ সেলিম তালুকদার এবং প্রেসক্লাবের নির্বাহী সদস্য নিজামুল হক চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সাবেক সভাপতি রাকিল হোসেন,দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান শামীম ও তৌহিদ চৌধুরী,সলিল বরন দাশ,আকিকুর রহমান সেলিম,আবু তালেব,এস.এম আমীর হামযা,নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক (জুলাই-ডিসেম্বর ২০২৬) শাহরিয়ার আহমেদ শাওন,ইকবাল হোসেন তালুকদার,অঞ্জন রায়,জসিম উদ্দিন,জাবেদ ইকবাল তালুকদার,মোঃ সাদী,আহমেদ জনি চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে দেশ,জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি,সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.