ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : দেশের সকল শিক্ষা প্রতিষ্টান নিয়ে নতুন কর্মপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ মঙ্গলবার সাংবাদিকদের বলা হয়েছে,‘বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-সশরীরে শ্রেণি কক্ষ সমন্বয় নিয়ে আলোচনা চলছে।মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়টি উপস্থাপন করা হবে। মন্ত্রিসভায় অনলাইন ক্লাসের সিদ্ধান্ত চূড়ান্ত হলে আগামী শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা ৩ দিনের ছুটি শেষে অনলাইনে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে। আগামী রবিবার (৫ এপ্রিল) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। খ্রিস্টান ধর্ম মতে,এই দিনে ঈশ্বরপুত্র যিশু মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে তাদের পাপ থেকে মুক্ত করেছিলেন।
গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদি শাসকগোষ্ঠী তাদের কুসংস্কারাচ্ছন্ন শাসনব্যবস্থা অক্ষুণ্ন রাখার স্বার্থে যিশুকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস রোববার তিনি মৃত্যু থেকে জেগে ওঠেন। তাই যিশুর পুনরুত্থানের এই রোববারকে ইস্টার সানডে বলা হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে উপলক্ষে আগে থেকেই এ ছুটি ঘোষণা করা হয়েছে। এর আগে দুই দিন (শুক্র-শনিবার) সাপ্তাহিক ছুটি রয়েছে। ফলে টানা ৩ দিনের ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান। ওদিকে,জ্বালানি সংকটে চলমান পরিস্থিতি মোকাবেলায় শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাসের পরিকল্পনা চলছে। আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদে এ বিষয়ে আলোচনার সিদ্ধান্ত চুড়ান্ত হবে।
উল্লেখ্য,মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকটে শিক্ষার গতি সচল রাখতে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। এখন থেকে সপ্তাহে ছয় দিন ক্লাস হবে। এর অর্ধেক (তিন দিন) হবে অনলাইনে এবং বাকি অর্ধেক (তিন দিন) সরাসরি শ্রেণিকক্ষে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। যেকোনো সময় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে। সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে মোট ছয় দিন ক্লাস হবে। এর মধ্যে তিন দিন শিক্ষার্থীরা সরাসরি (অফলাইন) স্কুলে উপস্থিত হয়ে ক্লাস করবে এবং বাকি তিন দিন অনলাইনে পাঠদান চলবে। ক্লাসের দিন নির্ধারণে জোড়-বিজোড় তারিখ বা রোল নম্বর পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.