ছবি : সংগ্রীহিত
সিলেট প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় ‘খাসিয়াদের ছোড়া’ গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।নিহত সালেহ আহমদ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কারবালারটুক গ্রামের মৃত বিরাম আলীর পুত্র।একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মাসুম আহম্মদ (২০) ও নাজিরগাঁও’র সোহেল আহমেদ সাবুর ছেলে সুমন মিয়া (২৫) মাদকের চালান আনার উদ্দেশ্যে ভারতের অন্তত এক কিলোমিটার অভ্যন্তরে চংকেটের ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অনুপ্রবেশ করেন। তারা সুপারি বাগানের ভেতর অবস্থান করাকালে ভারতীয় খাসিয়ারা চোর সন্দেহে ছড়রা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে সালেহ আহমদ জয়ধর মারা যায়। পরে তার দুই সহযোগী মরদেহ বাংলাদেশে নিয়ে আসে। বিজিবি আরও জানায়, নিহতসহ তিনজনই আগে থেকেই চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.