ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : ইসলামাবাদে যখন যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধি দলের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় সরাসরি আলোচনা শুরু হয়েছে,তখনই প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানকে একটি ব্যর্থ রাষ্ট্র বলে অভিহিত করেছেন। বলেছেন,তিনি হরমুজ প্রণালিকে উন্মুক্ত করছেন। সেখান দিয়ে শনিবার যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জাহাজ অতিক্রম করেছে বলে স্কাইনিউজ রিপোর্ট করেছে। তবে ইরান এ কথা অস্বীকার করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে,হরমুজ প্রণালি অতিক্রম করলে মাত্র ৩০ মিনিটের মধ্যে মার্কিন সামরিক জাহাজে হামলা করা হবে। ইরানের সামরিক এক সিনিয়র কর্মকর্তা এই হুঁশিয়ারি দেন। অ্যাক্সিওস এর আগে রিপোর্ট করে যে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বেশ কয়েকটি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে এক্ষেত্রে ইরানের সঙ্গে কোনো সমন্বয় করেনি তারা। এর আগে ট্রাম্প বলেন,হরমুজ প্রণালির পথ পরিষ্কার করা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী। ইরানের মাইন পাতার কাজে ব্যবহৃত সব জাহাজ ডুবিয়ে দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লিখেছেন,আমরা এখন হরমুজ প্রণালি খুলে দেয়ার প্রক্রিয়া শুরু করেছি।
আইটি ল্যাব সলিউশন্স লি.