প্রকাশিত: ১৬ এপ্রিল, ২০২৬ ০৮:০৫ (শুক্রবার)
ইউনেস্কোর গণহত্যা নিয়ে রাউন্ডটেবিলে শাহাবুদ্দিন শুভ’র অংশগ্রহণ

ফ্রান্স প্রবাসী সাংবাদিক শাহাবুদ্দিন শুভ

 

বার্তা সিলেট ডেস্ক :   ফ্রান্সের রাজধানী Paris (প্যারিস)-এ অবস্থিত UNESCO (ইউনেস্কো) সদর দপ্তরে অনুষ্ঠিত “১৯৯৪ সালের তুতসি গণহত্যা স্মরণ: শিক্ষা,স্মৃতি ও সংলাপ”শীর্ষক গুরুত্বপূর্ণ রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেছেন সিলেটপিডিয়া’র প্রধান সম্পাদক ও ডক্টরস এন মেডিসিন-এর সিইও শাহাবুদ্দিন শুভ। এই আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ,গবেষক ওমানবাধিকারকর্মীরা অংশগ্রহণ করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ১৯৯৪ সালের রুয়ান্ডার তুতসি গণহত্যার মতো ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্মরণে রাখা,ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জনাব শাহাবুদ্দিন শুভ বলেন,এমন একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পেরে তিনি নিজেকে সম্মানিত বোধ করছেন। তিনি আরও বলেন,স্মৃতি সংরক্ষণ,পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধি এবং সত্য ও মানবিকতার ভিত্তিতে একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা অত্যন্ত জরুরি। বক্তারা উল্লেখ করেন,তুতসি গণহত্যার স্মৃতি কেবল অতীতের একটি অধ্যায় নয়; বরং এটি বিশ্ববাসীর জন্য সহনশীলতা,মানবিকতা ও শান্তির পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। উল্লেখ্য,১৯৯৪ সালে রুয়ান্ডায় সংঘটিত Rwandan Genocide বিশ্ব ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক বিপর্যয় হিসেবে পরিচিত। উল্লেখ্য,ফ্রান্স প্রবাসী শাহাবুদ্দিন শুভ’র হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের জালালাসাপ গ্রামের বাসিন্দা।