নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা সুহেল মিয়া তালুকদারের জানাযা।
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের বাসিন্দা সুহেল মিয়া তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৬টায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘ প্রায় দুই যুগ ধরে অসুস্থতাজনিত কারণে শয্যাশায়ী ছিলেন। মরহুমের জানাযার নামাজ গতকাল দুপুর ২টা ১০ মিনিটে পূর্ব তিমিরপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাযায় ইমামতি করেন তার ভাগ্নে ইসতিয়াক তালুকদার আরিফ।
জানাযার নামাজে অংশ গ্রহণ করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু,সাবেক ভাইস চেয়ারম্যান সাইফুল জাহান চৌধুরী,হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ আলাউদ্দিন,নবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,নবীগঞ্জ পৌর জামায়াতের আমীর এমদাদুল হক,সাবেক পৌর কাউন্সিলর ফজল আহমেদ চৌধুরী,হবিগঞ্জ সময় পত্রিকার প্রকাশক মোঃ সেলিম তালুকদার,আকিকুর রহমান সেলিম,শওকত আলী,হাসান চৌধুরী,বিশিষ্ট মুরব্বি হাফিজুর রহমান কালন,মোঃ আব্দুল্লাহ,আজিজুর রহমান,আহমদ আলী,মাহিদ তালুকদার,মাদ্রাসা শিক্ষক আহমেদ মাসউদ ও মাহাদী হাসান এবং ছাত্রনেতা পারভেজসহ স্থানীয় জনপ্রতিনিধি,রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক মুসুল্লী অংশ গ্রহণ করেন। উল্লেখ্য,সুহেল মিয়া তালুকদার একসময় এলাকার কৃতী ফুটবল খেলোয়াড় হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তার অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.