প্রকাশিত: ২৮ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ (মঙ্গলবার)
নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে আইন শৃংখলা কমিটির সভা

 

ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এতে জনগুরুত্বপূর্ণ্ একাধিক ঘটনা নিয়ে আলোচনা হয়। আইন শৃংখলা আইন শৃংখলার উন্নয়নে পুলিশকে সক্রিয় থাকার আহবান জানানো হয়। সভা সূত্র জানায়,উপজেলার পৌর এলাকার আনমনু ও তিমিরপুর গ্রামের আলোচিত ও মিমাংশিত দুটো হত্যা হত্যা মামলার নিস্পত্তি নিয়ে গাফিলতি,দেবপাড়া ইউনিয়নের কালাভরপুর গ্রামে হামলা,পাল্টা মামলা,বাড়িঘর ভাংচুরের ঘটনা অদৃশ্য কারণে সমাধানে বিঘ্নতার নেপথ্যের উৎস খতিয়ে দেখা এবং বিদ্যমান বিরোধ নিরসনে প্রতিবন্ধকতা তৈরীকারীদের বিরোদ্ধে কঠোর আইনী পদক্ষেপ নেয়ার নির্দেশনা দেয়া হয়।এছাড়াও সম্প্রতি সরকারী খতিয়ানের ভূমি দখল নিয়ে সংঘর্ষের কলেজ ছাত্র নিহতের ঘটনায় সরকারী ভূমি সরেজমিন সরাক্ত করে ব্যবস্থা নেয়া,বাউশা ইউনিয়নে ডাকাতির ঘটনায় রহস্য উদঘাটন,গোপলার বাজার অবৈধ দোকানপাঠ উচ্ছেদ,গজনাইপুর ইউনিয়নের জনতার বাজার ও মেলার বাজার এবং মুড়াউড়ি বাজারের অস্থায়ী লীজ নিয়ে আলোচনা শেষে বাজারগুলোর তথ্য উপায়ত্ব এবং ভূমির মালিকানা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোর ও সিদেল চোরের উৎপাত দমনে পুলিশকে বিশেষ টহল ও ইউনিয়ন ভিত্তিকে চোরের তালিকা প্রণয়ণের সিদ্ধান্ত নেয়া হয়। ভোরবেলা এবং গভীর রাতে চলাচলকারী পিকআপ ভ্যানকে কড়া নজরদারীতে রাখার সিদ্ধান্ত হয়েছে।এছাড়াও নবীগঞ্জ শহরের যানজট নিরসনে হবিগঞ্ঝ-নবীগঞ্জ সড়কে চলাচলকারী বাসগুলোকে নির্ধারিত স্ট্যান্ডে স্থানান্তর,সিএনজি স্ট্যান্ডগুলোর অবস্থান খতিয়ে দেখে শহরের বাহিরে তাদের কোথাও স্থায়ী ব্যবস্থায় নিয়ে যাওয়া,শহরের ফুটপাত থেকে হকার উচ্ছেদ এবং যানজট নিরসনে সকলের সমন্বিত উদ্যোগে ঐক্যমত,বিদ্যুতের ঘণঘণ লোডশেডিংয়ের কারণ খতিয়ে দেখা নিয়েও ঐক্যমত হয়। ওদিকে,উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুকুরে বহিরাগতদের গোসল এবং ইভটেজারদের বিষয়ে পুলিশ প্রশাসন সক্রিয় ভূমিকার নির্দেশনা দেয়া হয়েছে।আইনশৃংখলা কমিটিতে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ,উপজেলা প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তাদের পাশাপাশ উপস্থিত ছিলেন,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ড.রেজা কিবরিয়ার সহধর্মীনি সমাজসেবী সিমি কিবরিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ,নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোনায়েম,উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারা মিয়া,সাধারন সম্পাদক মজিদুল করিম মজিদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসআর চৌধুরী সেলিম,মাওলানা আশরাফ আলী,এমপি মনোনীত প্রতিনিধি সাংবাদিক এম এ বাছিত,আব্দুল আলীম ইয়াছিনী,আবুল হোসেন জীবন,জালাল আহমদ প্রমূখ।#