নবীগঞ্জে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এশিয়ার সর্ববৃহৎ গ্যাস কুপ বিবিয়ানা গ্যাস ফিল্ড।
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এশিয়ার সর্ববৃহৎ গ্যাস কুপ বিবিয়ানা গ্যাস ফিল্ড। সোমবার সন্ধায় ঝড়ের কবলে পড়ে গ্যাস ফিল্ডের চলাচল নিষিদ্ধ এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ নিয়ে আতংকের সৃষ্টি হয়। তাৎক্ষণিক সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি সামাল দেয়। বিবিয়ানা এলাকায় শেভরনের তরফে রেড এলার্ড জারি করা হয়েছে। শেভরন ও স্থানীয় সূত্র জানায়, সোমবার (২৭ এপ্রিল) বিকাল ৪ টার দিকে নবীগঞ্জের উপর দিয়ে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় সিলেট থেকে কুমিল্লা গামী একটি প্রাইভেট হেলিকপ্টার দুর্ঘটনা কবলে পড়ে। এসময় হেলিকপ্টারটি উপজেলার বান্দের বাজার নামক এলাকায় নীচুতে নেমে এসে বিকট শব্দ করে ঘুরাঘুরি করতে থাকে। এ পর্যায়ে হেলিকপ্টারটি হঠাৎ করে বিবিয়ানা গ্যাস ফিল্ডের ওয়েস্ট প্যাডের মেইন প্যাডে ( যে জায়গায় পরিবহন ও মানুষ চলাচল নিষিদ্ধ) সীমাবদ্ধ এলাকায় অবতরণ করলে আতংকের সৃষ্টি হয়। কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে হুলুস্থুল শুরু হয়। সাথে সাথে গ্যাস ফিল্ডে থাকা রির্জাভ পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ টিম সারা এলাকায় কর্টন করে। সাধারণ জনতাকে কোন প্রকার আতংকিত না হওয়ার জন্য বলা হয়। সুত্রে জানায়,কুমিল্লার একটি ব্যবসায়ী পরিবার হেলিকপ্টার নিয়ে সিলেট ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে তারা বাড়ি ফেরার পথে হঠাৎ হেলিকপ্টার টি ঝড়ের কবলে পড়ে। তারা কোন উপায় না পেয়ে নীচে গ্যাস ফিল্ড দেখে সেখানে অবতরণ করেন।
শেভরনের এক সিকিউরিটি অফিসার নাম প্রকাশ না করে বলেন,আমাদের কথা বলতে নিষেধ করা হয়েছে। বিবিয়ানা এলাকায় রেড এলার্ড জারি করা হয়েছিল। আমরা আতংকে ছিলাম,কখন আগুন লেগে যায়। আমরা কয়েকজন পতাকা নিয়ে হেলিকপ্টার অবতরণে বাঁধা দিলেও পাইলট সেটি শুনেনি। আমরা নিশ্চিত ছিলাম বড় কিছু ঘটবে। কিন্তু আল্লাহ রক্ষা করেছেন। তিনি বলেন,যে স্থানে হেলিকপ্টার অবতরণ করা হয়েছে,সেখানে সামান্য এদিক সেদিক হলে গ্যাস ফিল্ডের মধ্যে বড় ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটতো। শেভরনের মিডিয়া রিলেশন অফিসার শেখ জাহিদুর রহমান বলেন,একটি হেলিকপ্টার হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে গ্যাস ফিল্ডের ভিতরে অবতরণ করে । এখানে নিষিদ্ধ সেনসেটিভ এলাকা। আল্লাহ রক্ষা করেছেন। ঝড়ের বাতাস বন্ধ হলে হেলিকপ্টার টি মুচ লখা দিয়ে আবার উড্ডয়ন করে চলে গেছে। তিনি বলেন, কিছু সময়ের জন্য বিবিয়ানা মধ্যে রেড এলার্ড জারি ছিলো।
আইটি ল্যাব সলিউশন্স লি.