প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৬ ০৭:১৪ (বুধবার)
নবীগঞ্জে পৌর আওয়ামীলীগের ফয়েজ আমিন রাসেল গ্রেপ্তার

নবীগঞ্জ পৌল আওয়ামীলীগ নেতা ফয়েজ আমিন রাসেল।

 

ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে হত্যা ও প্রতারণার একাধিক মামলাসহ গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান শাহনওয়াজ পুত্র ফয়েজ আমীন রাসেলকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার রাতে (২৮ এপ্রিল) এখবর নিশ্চিত করে নবীগঞ্জ থানার পুলিশ। ২০ এপ্রিল বিদেশে পালিয়ে যাওয়ার সময় নিষেধাজ্ঞা থাকায় শাহজালাল বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। খবর পেয়ে গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান তাকে নিজ হেফাজতে এনে ২২ এপ্রিল আদালতে প্রেরণ করেন। এসময় তিনটি মামলায় আইনী পদক্ষেপ না নেয়া পর্যন্ত আটক রাখার আবেদন করা হয়।এলাকার ত্রাসখ্যাত রাসেলের বিরোদ্ধে সিলেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি ও সাবেক চেয়ারম্যান আবুল খয়ের গোলাপকে সাজানো মামলায় গ্রেপ্তার করিয়ে প্রায় ৫০ লক্ষা টাকা আত্বসাত ছাড়াও মামলা বাণিজ্যের অভিযোগ রয়েছে। আদালতে প্রেরিত প্রতিবেদন সূত্রে প্রকাশ,হত্যা মামলাসহ একাধিক মামলায় পলাতক আসামী ফয়েজ আমীন রাসেলকে তাঁর পাসপোর্ট সূত্র ধরে (পাসপোর্ট নং EK  0744977 BG 347) আটকের পর ঢাকা মেট্রোপলিটনের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।গোপন সূত্রে বিদেশ পালিয়ে যাওয়ার খবর পেয়ে গুলশান থানায় ২১ এপ্রিল একটি সাধারন ডায়রী (জিডি)করা হয়।ডায়রী নং১৬৬৭। এরই প্রেক্ষিতে ডিউটি চলাকালে পিং সিটি ২১ গুলশান থানাধীন ১ নং মোড়ে অবস্থানকালে এসআই কে এম মফিজুর রহমান আসামী ফয়েজ আমিন রাসেলকে আটকের খবর পান। গুলশান থানার অফিসার ইনচার্জের নির্দেশে এজহার নামীয় জামিনে পলাতক আসামী ফয়েজ আমীন রাসেলকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ইমিগ্রেশন পুলিশের নিকট থেকে নিজ হেফাজতে গ্রহণ করেন। ধৃত আসামীর সিএমএস পর্যালোচনায় দেখা যায়,তার বিরোদ্ধে গত ২৫ সেপ্টেম্বর নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং ১৮,মৌলভী বাজার সদর থানায়,২৫ আগষ্ঠ মামলা নং ১৬ এবং  চলতি বছরের ২৫ ফেব্রুয়ারী গুলশান থানায় মামলা নং ৩৫ দায়ের করা হয়েছে।উল্লেখিত তিনটি মামলায়ই গ্রেপ্তারী পরওয়ানা রয়েছে। এরই প্রেক্ষিতে ফয়েজ আমিন রাসেলকে জিডির ভিত্তিতে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ্ করা হয়।আসামীকে আটকের বিষয়ে এবং মুলতবি থাকা গ্রেপ্তারী পরওয়ানা নিয়ে সংশ্লিষ্ট থানায় বার্তা প্রেরণ করা হয়েছে। মূলতবি থাকা পরওয়ানার নিয়ে আইনী ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত তাকে জেল হাজতে রাখা একান্ত আবশ্যক মর্মে গুলশান থানার এসআই কে এম মফিজুর রহমান আদালতে আবেদন করেন। ঢাকা মেট্রোপলিটনের বিজ্ঞ বিচারক আমিনুল ইসলাম জুনায়েদ শুনানী শেষে আগামী ৭ মে পরবর্তী তারিখ নির্ধারণ করে ফয়েজ আমিন রাসেলকে কারাগারে প্রেরণের আদেশ দেন।উল্লেখ্য,ফয়েজ আমীন রাসেল সিলেটের সাবেক মেয়র ও প্রভাবশালী আওয়ামীলীগ নেতা যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরীর ক্যাডার হিসেবে পরিচিত।