প্রকাশিত: ০১ মে, ২০২৬ ১০:৫১ (রবিবার)
মৌলভীবাজার জেলায় বন্ধ বিমানবন্দর চালুর উদ্যোগ

মৌলভীবাজার জেলার শমশেরনগর উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকা বিমানবন্দর এলাকা।

 

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শমশেরনগর উপজেলায় দীর্ঘদিন বন্ধ থাকার পর বিমানবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেয়া হচ্ছে। জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন,দেশে বর্তমানে মোট ১৭টি বিমানবন্দর থাকলেও শমশেরনগরসহ ছয়টি এসটিওএল বিমানবন্দর (স্বল্প দূরত্বে উড্ডয়ন-অবতরণ সুবিধা সম্পন্ন) দীর্ঘদিন ধরে বন্ধ বা কম ব্যবহৃত রয়েছে। সেগুলোর মধ্যে শমশেরনগর,ঠাকুরগাঁও,লালমনিরহাট,ঈশ্বরদী, কুমিল্লা ও পটুয়াখালী বিমান বন্দর রয়েছে। সরকার এসব বিমানবন্দর পুনরায় চালুর সম্ভাবনা যাচাই করছে। সংশ্লিষ্টদের মতে, শমশেরনগর বিমানবন্দর চালু হলে অভ্যন্তরীণ বিমান চলাচল বাড়বে এবং পর্যটন ও স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। বর্তমানে বিমানবন্দরটি বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তবে আধুনিক টার্মিনাল ও যাত্রীসেবা সুবিধা উন্নয়নের মাধ্যমে এটি পুনরায় চালু হলে পণ্য পরিবহনস যোগাযোগ ব্যবস্থায় মাইলফলক হিসেবে কাজ করবে।