হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ তারেক মাহমুদ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলায় কর্মরত বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ,অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদক বিরোধী অভিযান,পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধ দমনে ও আসামিদের গ্রেফতারে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের এএসআই মোঃ শরীফ হোসেনকে শ্রেষ্ঠত্বের পদকে ভূষিত করা হয়। হবিগঞ্জ পুলিশ সুপার (এসপি) মোঃ তারেক মাহমুদ সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুল ইসলামের সঞ্চালনায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন,পুলিশ সুপার (এসপি) মোঃ তারেক মাহমুদ। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাস কুমার সিংহ,সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) আবুল খয়ের,জেলা বিশেষ শাখার ডিআইও-১,আরআই,আরওআইসহ জেলার সকল অফিসার ইনচার্জগণ। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কার প্রদান করা হয়। পুরস্কার হিসেবে পুলিশ সুপার মহোদয় অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন। পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এব্যাপারে হবিগঞ্জ জেলা ডিবি পুলিশের এএসআই মোঃ শরীফ হোসেন বলেন,এই পুরস্কার আমাকে আমার কাজের প্রতি,সমাজের প্রতি দায়বদ্ধতার মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। পুরস্কার প্রদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি।
আইটি ল্যাব সলিউশন্স লি.