প্রকাশিত: ২২ মে, ২০২৬ ০২:৩২ (শনিবার)
যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া প্রকাশ

ছবি : সংগ্রীহিত

 

বার্তা সিলেট ডেস্ক : পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান শান্তি উদ্যোগের অংশ হিসেবে একটি সম্ভাব্য শান্তি ও উত্তেজনা হ্রাস চুক্তির খসড়া প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) পাকিস্তানি নীতিবিশেষজ্ঞ আলী কে চিশতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে এই খসড়া প্রকাশ করেন।তিনি দাবি করেন,ঘোষণাপত্রটি পাকিস্তানের উদ্যোগে প্রস্তুত করা হয়েছে এবং এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।খসড়ায় আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের প্রতি পূর্ণ শ্রদ্ধা জানানোর অঙ্গীকারও করা হয়েছে।

প্রকাশিত ঘোষণাপত্র অনুযায়ী, উভয় পক্ষ স্থল, সমুদ্র ও আকাশসব রণাঙ্গনে তাৎক্ষণিক, ব্যাপক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হবে। পাশাপাশি সামরিক, বেসামরিক ও অর্থনৈতিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু না করার পারস্পরিক অঙ্গীকারের কথাও উল্লেখ করা হয়েছে। এতে সব ধরনের সামরিক অভিযান ও তথাকথিত ‘মিডিয়া যুদ্ধ’ বন্ধের প্রস্তাব রাখা হয়েছে। একই সঙ্গে একে অপরের সার্বভৌমত্ব, ভূখণ্ডের অখণ্ডতা ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।