ছবি : সংগ্রীহিত
মৌলভীবাজার প্রতিনিধি : তেলবাহী একটি ওয়াগনের বগি লাইনচ্যুত হওয়ার প্রায় চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।শুক্রবার (২৯ মে) বিকেলে লাউয়াছড়া রেলপথে একটি তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হলে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে শ্রীমঙ্গলসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়েন অনেক যাত্রী। দীর্ঘ সময় অপেক্ষা করে দুর্ভোগে পড়েন
সিলেটের রাস্তায় যেমন ভোগান্তি,এখন রেলেও একই অবস্থা। রেলওয়ে সূত্র জানায়,খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিটি সরিয়ে নেয়ার পর রাত ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জয়ন্তিকা এক্সপ্রেস শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে প্রবেশ করে। রেলপথে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। ওদিকে,ট্রেন চলাচল বন্ধ থাকায় শ্রীমঙ্গল রেলস্টেশনে ভিড় দেখা যায়। বিশেষ করে সিলেটগামী যাত্রীরা দীর্ঘ সময় অপেক্ষায় ভোগান্তিতে পড়েন। রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান,উদ্ধার কাজ শেষে রেললাইন নিরাপদ ঘোষণা করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.