ছবি : সংগ্রীহিত
মীর দুলাল : হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রশাসনের অভিযানে তিতাস ও সিএমসি ইট ভাটার প্রত্যেককে ৩ লাখ টাকা করে ৬ লাখ টাকা জরিমানা করেন মোবাইল কোর্ট। মঙ্গলবার (২জুন) দুপুরে উপজেলার মোড়াকরি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে,সিএমসি ইট ভাটার মালিক মোড়াকরি গ্রামের বাহাদুর উদ্দীনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ধারা ভঙের দায়ে ১৮ ধারায় তাকে ৩ লাখ টাকা জরিমানা করেছে।
একই অপরাধে তিতাস ইট ভাটার মালিক বি-বাড়ীয়া জেলার সুহিলপুর এলাকার হাজী আঃ আলীমের ছেলে মিজানুর রহমানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়।মোবাইল কোর্ট পরিচালনা সময় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলার পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর সুমন এবং মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন লাখাই থানা পুলিশ।
আইটি ল্যাব সলিউশন্স লি.