ছবি : সংগ্রীহিত
মীর দুলাল : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে নিজ বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ জুন) রাতের কোনো এক সময় তার মৃত্যু হয়। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করা হয়েছে। নিহত নারী বিউটি আক্তার (২৫) ওমান প্রবাসী ইব্রাহিম মিয়ার স্ত্রী।
স্থানীয় সূত্র জানায়,শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে বিউটি আক্তারকে অচেতন অবস্থায় দেখতে পান।খবর পেয়ে নিহতের বাবা জয়নান মিয়া,মা এবং স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। তারা এ ঘটনাকে হত্যাকাণ্ড দাবি করে কান্নায় ভেঙে পড়েন। নিহতের বাবা-মায়ের অভিযোগ,তাদের মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। চুনারুঘাট থানা পুলিশ জানায়,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.