তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তুহিন আহম্মদ।
মীর দুলাল : হবিগঞ্জের নবীগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় অভিযুক্ত তুহিন আহম্মদকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (১২ জুন২৬) দুপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে সিলেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। র্যাব-৯ সূত্রে জানা গেছে,অভিযুক্ত তুহিন আহম্মদ দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে ভুক্তভোগীর দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। র্যাব-৯-এর পক্ষ থেকে জানানো হয়েছে,জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.