শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেক গ্রেপ্তার।
মীর দুলাল : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২২ জুন) সকাল ৬টায় উপজেলার বাছিরগঞ্জ বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মালেক উপজেলার চানপুর গ্রামের মৃত নছির আলীর পুত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার আসামি আবদুল মালেক। পুলিশ সূত্র জানায়, আওয়ামীলীগ নেতা আব্দুল মালেকের বিরুদ্ধে দায়ের হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে পুলিশি প্রহরায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে,মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আইটি ল্যাব সলিউশন্স লি.