সুলতান মাহমুদ এর পিতা আলহাজ্ব মদরিছ মিয়ার (৮০) জানাজা শেষে মুনাজাতের দৃশ্য
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের সাংবাদিক ও আউশকান্দি হীরাগঞ্জ বাজার তামান্না কম্পিউটার এর স্বত্বাধিকারী সুলতান মাহমুদ এর পিতা আলহাজ্ব মদরিছ মিয়া (৮০) সবাইকে কাদিয়ে চলে গেলেন না ফেরার দেশে। "ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"। তিনি বার্ধক্যজনিত কারনে সিলেট একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (২২ জুন) সকাল ৭টা ৩০ মিনিটের সময় শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহুমের জানাযার নামাজ আজলপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে।মরহুমের জানাযাজায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক মুসুল্লিয়ান অংম গ্রহণ করেন।
জানাযার নামাজ ইমামতি করেন হাফেজ মাওলানা লোকমান আহমদ। মৃত্যুকালে তিনির বয়স ছিল ৮০ বছর। জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমে মৃত্যুতে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ গভীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.