হবিগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের তৎপরতা জোরদার
মীর দুলাল : হবিগঞ্জ শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,জনমনে নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় হবিগঞ্জ সদর থানার মোড়,সার্কিট হাউসে সামনে, হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল,সায়েস্তানগর,চৌধুধী বাজার,কামড়াপুর পাস রোড,সহ বিভিন্ন এলাকায় পুলিশের একটি চৌকস দল টহল দেয়। মহড়াকালে গুরুত্বপূর্ণ সড়ক, ব্যবসা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থল এলাকায় সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।পাশাপাশি সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি জোরদার করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ জনগণের সঙ্গে কথা বলে তাদেরকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সোমবার (২২জুন ২৬)ইং বিকেলে সদর মডেল থানার সামনে মহড়ার প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
এতে জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন। জরুরি পরিস্থিতিতে দ্রুত মোতায়েন,সমন্বিত অভিযান পরিচালনা এবং আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যাচাই ও প্রস্তুতি নিশ্চিত করতেই এ মহড়ার আয়োজন করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার তারেক মাহমুদ বলেন,কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেউ যেন নাশকতা বা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে। যেকোনো ধরনের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় জেলা পুলিশ প্রস্তুত রয়েছে বলেও জানান।
আইটি ল্যাব সলিউশন্স লি.