জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) বিক্ষোভ।
স্টাফ রিপোর্টার : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ও কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী হবিগঞ্জ জেলা এন সিপির বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২৬)ইং বিকালে সাইফুর রহমান টাউন হলের এর সামনে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ সভায় সভাপতিত্ব করেন, এনসিপির হবিগঞ্জ জেলা শাখার আহবায়ক আবু হেনা মোস্তফা কামাল, ও সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী মবিন এর পরিচালনায়, সভায় উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা শাখার এ উপজেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। নেতৃবৃন্দরা বক্তব্য বলেন, দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠন কে কঠোরভাবে দমন করতে হবে।তাদের অসৎ উদ্দেশ্য কোনো ভাবেই সফল করতে দেওয়া হবে না।জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো অপশক্তির কাছে আগেও মাতানত করেনি,আগামীতেও করবে না।
আইটি ল্যাব সলিউশন্স লি.