উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন
নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত শিশু কিশোর স্থাপন প্রকল্পের আওতায় ক্লাব ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক, আত্মহত্যা ইত্যাদি বিষয় এর উপর আলোচনা করা হয়। সভায় শিশু কিশোর ক্লাবসমূহকে আরও কার্যকর কিভাবে করা যায় এবং স্কুল কলেজের শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তার উপর বক্তারা দীর্ঘ আলোচনা করেন। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন নবীগঞ্জ উপজেলার বাল্যবিবাহ রোধকল্পে এক অভিনব আইডিয়া উপস্থাপন করেন। এইসব শিশু কিশোরদের সম্পৃক্ত করে কিভাবে বাল্যবিবাহ মুক্ত উপজেলা গড়ে তোলা যায় সে বিষয়ে তিনি যৌক্তিক আলোচনা করেন। তিনি আগ্রহী শিশু কিশোরদের নিয়ে বাল্য বিবাহ রোধকল্পে ভয়েস অফ গার্লস "Voice of girls" নামক ৪২ সদস্যের একটি টিম গঠন করার প্রস্তাব করেছেন। এই গ্রুপে উপজেলার ১৩ টি ইউনিয়ন থেকে ৩ জন করে এবং ১ টি পৌরসভা থেকে ৩ জন নিয়ে ৪২ জনের একটি টিম থাকবে। তাদেরকে নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও খোলা হবে। এই টিমটি প্রতি মাসে কমপক্ষে ৫-৬ টি প্রতিষ্ঠানে গিয়ে সচেতনতামূলক সভা, সেমিনার করবে। কোথাও কোন বাল্যবিবাহের খবর পেলে দ্রুত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে অবহিত করবেন। সমাধান না হলে মহিলা বিষয়ক কর্মকর্তাকে অবহিত করবেন। এভাবেও না হলে উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করার
মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রতি মূল্য এই টিমের সকল সদস্যের কার্যক্রম পরিচালনা করা হবে। এবং সেরা হবে তাকে উপজেলা থেকে পুরস্কৃত করা হবে। এ নিয়ে তুনতুর এবং তরুণদের মধ্যে এক ধরনের উত্তেজনা কাজ করছে। তারা এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উপজেলা পরিষদের সদস্যদের জানান। স্থানীয় সুশীল সমাজও উপজেলা প্রশাসনিক উদ্যোগকে স্বগত জানান। তারা মনে করেন, সংগ্রামের পরে গৃহীত এই উদ্যোগ বাল্যবাহী প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখবে। সামাজিক সমস্যা কমকরণে এই প্রকল্প প্রয়োজন। বর্তমান সরকারের এই উদ্যোগের মাধ্যমে প্রাকৃতিক উপজেলা উপজেলা দ্রুত মুক্ত করা হবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিনের এমন ব্যতিক্রমি উদ্যোগকে উপস্থিত সবাই স্বাগত জানান।এবং বাল্য বিবাহ প্রতিরোধে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.