ছবি : সংগ্রীহিত
বার্তা সিলেট ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। আগামী সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে এসব তথ্য পাঠাতে হবে। আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নির্দেশনায় বলা হয়েছে,তথ্য অধিকার আইন,২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) দেয়ার নির্দেশনা রয়েছে।
এরই প্রেক্ষিতে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে। অধিদপ্তরের নির্দেশনায় ছক অনুযায়ী,কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী শিক্ষক বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। একই সঙ্গে তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে অনুপস্থিত,সেটিও পৃথকভাবে উল্লেখ করতে হবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.