ছবি : সংগ্রীহিত
মীর দুলাল : হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা-তেমুনিয়া এলাকায় খাল ভাঙন ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতা পরিদর্শনে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেহেদী হাসান। বুধবার (০৮ জুলাই২৬) ইং দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা মনতলা-তেমুনিয়া ঘুরে দেখেন উপজেলা প্রশাসন।পরিদর্শনে তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ভাঙনকবলিত এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়রা দ্রুত খালভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানালে ইউএনও মো. মেহেদী হাসান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।
সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।তিনি আরও বলেন,জনগণের দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের চেষ্টা অব্যাহত থাকবে।পরিদর্শনকালে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দ্রুত ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.