আউশকান্দি (হীরাগঞ্জ) বাজার ব্যবসায়ী সমিতির চতুর্থ দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মহাসড়কের পার্শ্ববর্তী আউশকান্দি (হীরাগঞ্জ) বাজার ব্যবসায়ী সমিতির চতুর্থ দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। গত শনিবার (৩১ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কর্তৃক ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন হাজী মোঃ ইলিয়াস মিয়া (মোমবাতি প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাজী মোঃ ফুল মিয়া পেয়েছেন ১৮৮ ভোট। মাত্র ১ ভোটের ব্যবধানে পরাজিত হন তিনি। সাধারণ সম্পাদক পদে ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন মোঃ সুলতান মিয়া (হ্যারিকেন প্রতীক)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ ফয়েজ আহমদ সানি ১৬২ ভোট পেয়ে পরাজিত হন।
আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন। আউশকান্দি বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক মুরশেদ ও নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচন পরিদর্শন করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল হোসেন,উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা,সাধারণ সম্পাদক মজিদুল করিম মজিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীদ আহমদ তালুকদার,আউশকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ এবাদুর রহমান দ্বারা,সাবেক সভাপতি হাজী কৌছর আহমদ কাওছার,বর্তমান সাধারণ সম্পাদক আব্দুল মুকিত,পল্লী বিদ্যুৎ এর সাবেক পরিচালক শফিউল আলম হেলাল,নবীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাহ সুলতান আহমদ,সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া,সাবেক সভাপতি সরোয়ার শিকদার,মুরাদ আহমদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ঘোষিত ফলাফল অনুযায়ী সভাপতি পদে মোঃ ইলিয়াস মিয়া (মোমবাতি প্রতীক) ১৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহ-সভাপতি পদে মোঃ বদরুজ্জামান ছানু (চেয়ার প্রতীক) ২১৭ ভোট, সাধারণ সম্পাদক পদে মোঃ সুলতান মিয়া (হ্যারিকেন প্রতীক) ২১৮ ভোট,যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ জুয়েল মিয়া (হাঁস প্রতীক) ২২৫ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শোয়েব আহমেদ (মাছ প্রতীক) ১৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এদিকে, কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কাশেম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.