প্রকাশিত: ১৯ নভেম্বর, ২০২৬ ০৯:৫০ (শনিবার)
রাজু মোল্লা হত্যাকান্ডের প্রতিবাদে হবিগঞ্জ জেলা কৃষক দলের মিছিল ও সমাবেশ

হবিগঞ্জেজ লা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ।

 

হবিগঞ্জ প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কৃষকেদল নেতা রাজু মোল্লা হত্যাকান্ডের প্রতিবাদে হবিগঞ্জ জেলা কৃষকদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে জেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণে শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

 জাতীয়তাবাদী কৃষকদল ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা কৃষকদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সন্ত্রাসী কর্তৃক হত্যার অভিযোগ এবং সারাদেশে অগ্নিসংযোগ ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা কৃষকদলের সদস্য সচিব হাসবী সাঈদ চৌধুরীর নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে সারাদেশে অগ্নিসংযোগ, নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান।

জেলা কৃষকদল নেতা আব্দুস সামাদ আজাদ সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন,হবিগঞ্জ জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক আলী রাজা উজ্জ্বল,সিনিয়র সদস্য হুমায়ুন আহমেদ সুমন, বুরহান তালুকদার,নাজমুল হাসান,বানিয়াচং উপজেলা কৃষকদলের আহ্বায়ক জুলফি খান তিতু মিয়া,সদস্য সচিব মুক্তাদির হাসান সেবুল,চুনারুঘাট উপজেলা কৃষকদল নেতা মওদুদ আহমেদ রাজলু, চুনারুঘাট পৌর কৃষকদল নেতা মহরম তালুকদার,নবীগঞ্জ উপজেলা কৃষকদল নেতা ওয়ারিছুল আম্বিয়া তালুকদার,আক্তার আহমেদ, আল আমিন,মোশারফ মিয়া,জুয়েল মিয়া,মুমিন মিয়াসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন,মানুষের জীবন, সম্পদ ও নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। রাজনৈতিক প্রতিহিংসা, হত্যা, অগ্নিসংযোগ ও নাশকতার কোনো স্থান থাকতে পারে না। রাজু মোল্লা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। হত্যা, সন্ত্রাস ও নাশকতার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আমরা চাই ন্যায়বিচার, আইনের শাসন ও মানুষের নিরাপত্তা।