সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বার্তা সিলেট ডেক্স : সম্প্রতি ভারতে পলাতক শেখ হাসিনার অসুস্থতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়লে তিনি সুস্থ আছেন’ দেখাতে এক বছর আগের একটি অডিও ক্লিপ প্রচার করেছে আওয়ামী লীগ। শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে তাদের অফিসিয়াল ফেসবুক ‘Bangladesh Awami League’ পেজে এই বিষয়ে একটি অডিও প্রচার করা হয়েছে। তবে এই অডিওটি এক বছর আগের বলে জানিয়েছে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট।দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে পলাতক শেখ হাসিনার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে নানা দাবি ছড়িয়েছে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হতে পারেনি প্রতিষ্ঠানটি। তাদের অনুসন্ধানে দেখা গেছে, তার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল পেজে প্রচার করা অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে।
তথ্য সূত্র : যুগান্তর
আইটি ল্যাব সলিউশন্স লি.