আসামি গ্রেফতারে অবদান রাখায় সম্মাননা গ্রহণ করেন এএসআই হিল্লোল তালুকদার।
বার্তা সিলেট ডেস্ক : হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে হবিগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এসময় মাদক বিরোধী অভিযান, পরোয়ানাভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধ দমন ও আসামি গ্রেফতারে নবীগঞ্জ থানার এএসআই হিল্লোল তালুকদারকে হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে ঘোষণা দেয়া হয়। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান তাকে সম্মাননা প্রদান করেন। এএসআই হিল্লোল তালুকদার অসুস্থতার জন্য মাসিক অপরাধ ও কল্যান সভায় উপস্থিত না থাকায় পুরষ্কারটি গ্রহণ করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ কামরুজ্জামান। পরে নবীগঞ্জ-বাহুবল সার্কেল এএসপি জহিরুল ইসলাম এএসআই হিল্লোল তালুকদারের নিকট সম্মাননা হস্তান্তর করেন। সভাপতিত্ব করেন পুলিশ সুপার এ,এন,এম সাজেদুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল হক মুন্সি, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) প্রভাস কুমার সিংহ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মোঃ আজিজুর রহমান, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জহিরুল ইসলাম, জেলা বিশেষ শাখার ডিআইও-১, আরআই, আরওআই সহ অত্র জেলার সকল অফিসার ইনচার্জগণ। সভা শেষে জেলার অফিসার ও ফোর্সদের বিভিন্ন কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরস্কার দেয়া হয়। পুরস্কার প্রাপ্ত অফিসার ও ফোর্সের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেআ হয়। এছাড়াও পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলণ কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
আইটি ল্যাব সলিউশন্স লি.