প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৫ ০৩:৩৮ (রবিবার)
ফেসবুক পোষ্টে রাশেদ খান নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদে শুদ্ধি অভিযান জরুরি

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান

 

বার্তা সিলেট ডেস্ক :  গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেছেন, নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের মধ্যেও শুদ্ধি অভিযান জরুরি এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। বুধবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি।

রাশেদ খান তার পোস্টে বলেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনভাবেই নিরপেক্ষতার পরিচয় দিতে পারেনি। কোন কোন দলকে সুবিধা দিয়ে ম্যানেজ করে চলেছে। স্বজনপ্রীতিবাজ এসব উপদেষ্টারা কতোটুকু নিরপেক্ষ নির্বাচন দিতে পারবে, সেটি নিয়ে সংশয় ও সন্দেহ আছে।