প্রকাশিত: ১৭ জানুয়ারী, ২০২৬ ০৯:০১ (বুধবার)
সুনামগঞ্জের ছাতকে বাস-ট্রাক সংঘর্ষ : ট্রাক চালক নিহত

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতক বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

 

ছাতক প্রতিনিধি : সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ছাতকে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছে। এরিপোর্ট লিখাকালে তাৎক্ষনিকভাবে নিহত ট্রাকচালকের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি। শনিবার সকালে জেলার গোবিন্দগঞ্জ বুড়াইগাও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

 প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,শনিবার সকালে ঢাকা থেকে এনা পরিবহনের একটি বাস সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জের বুড়াইগাও এলাকায় আসা মাত্রই বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক মারা যান। পাশাপাশি ট্রাকের হেলপার ও বাসচালক গুরুতর আহত হয়। হাইওয়ে পুলিশের এসআই সুমন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহত ট্রাকচালকের নাম-পরিচয় এখনও জানা যায়নি।