বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য।
বার্তা সিলেট ডেস্ক : টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। নতুন দেশ হিসেবে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে। এবার আইসিসি টি-২০ বিশ্বকাপ কাভার করতে বাংলাদেশ থেকে অ্যাক্রিডিটেশন কার্ডের জন্য আবেদন করা সাংবাদিকেদের অ্যাক্রিডিটেশন আবেদন বাতিল করেছে আইসিসিতে। পক্ষান্তরে আইসিসি একটি দেশীয় সংস্থায় পরিণত হয়েছে। এর ফলে বাংলাদেশের পর পাকিস্তান ক্রিকেটদলও বিশ্বকাপ বয়কট নিয়ে চিন্তা ভাবনা করছে। এবারই বাংলাদেশ থেকে কোনো সাংবাদিকই যেতে পারছেন না টি-টোয়েন্টি বিশ্বকাপ কাভার করার জন্য।
পূর্বতন সূচি অনুসারে গ্রুপ পর্বে বাংলাদেশের ৩টি ম্যাচ ছিল কলকাতায় এবং একটি ম্যাচ ছিল মুম্বাইয়ে। বাংলাদেশের ম্যাচসহ পুরো বিশ্বকাপ কাভার করার জন্য আইসিসি নির্ধারিত ফর্ম ও বেঁধে দেওয়া সময়ের মধ্যে আবেদন করেছিলেন বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। বাংলাদেশ খেলতে যাক কিংবা না যাক, বিশ্বকাপ কাভার করার জন্য উল্লেখযোগ্য সংখ্যক সাংবাদিকের ভারত এবং শ্রীলঙ্কায় যাওয়ার প্রস্তুতি ছিল।
১৯৯৯ সালে বাংলাদেশ সর্বপ্রথম বিশ্বকাপ খেলার সময় থেকে শুরু প্রতিটি আসরেই (ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি) উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি সাংবাদিকের উপস্থিতি ছিল। শুধু তাই নয়, ১৯৯৯ বিশ্বকাপের আগেও, যখন বাংলাদেশ ক্রিকেট দলের উপস্থিতি ছিল না, তখনও অনেকগুলো বিশ্বকাপ আসর কাভার করার অভিজ্ঞতা ছিল বাংলাদেশের সাংবাদিকদের। ক্রিকেটপ্রেমী হিসেবে এদেশের মানুষের তুমুল আগ্রহ বিশ্বকাপ নিয়ে। আইসিসি প্রেসিডেন্ট জয়শাহ তার নিজ দেশ ইন্ডিয়ার প্রতি অনুরাগের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। এঘটনাকে নজিরবিহীন ও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে কালো অধ্যায় হিসেবে অভিহিত করে ক্রিড়ামোদীরা।
আইটি ল্যাব সলিউশন্স লি.