মৌলভীবাজার প্রতিনিধি : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা এবং পৌর বিএনপির ১১ নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি ) রাতে মৌলভীবাজার জেলা বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত একটি পত্রে বলা হয়েছে,দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। অব্যাহতি পাওয়া ব্যক্তিদের সঙ্গে বিএনপি এবং অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে সংশ্লিষ্টতা না রাখার জন্য বলা হয়েছে।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন,শ্রীমঙ্গল পৌর বিএনপির সদস্য ফয়সাল আহমেদ,মীর এম এ সালাম,টিটু দাস,নজরুল ইসলাম,টমাস আহমেদ ও আলকাছ মিয়া। এ ছাড়া কমলগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আলম পারভেজ চৌধুরী সোহেল,আব্দুস শহীদ ও হাজী নোমান আহমদ,ইকবাল পারভেজ চৌধুরী শাহিন,শফিকুর রহমান।
আইটি ল্যাব সলিউশন্স লি.