১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেট টাস্কফোর্সের অভিযানে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে গভীর রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন চালানোর অপরাধে ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছে এমন খবর পেয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক’র নেতৃত্বে উপজেলা প্রশাসন,বিজিবি ও পুলিশ যৌথভ অভিযান চালিয়ে জাফলংয়ের জুমপাড় ও বল্লাঘাট এলাকা থেকে উল্লেখিতদের আটক করা হয়।
এসময় সংগ্রাম বিওপির ক্যাস্প কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। এনিয়ে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক বলেন, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন,বিজিবি ও পুলিশের সমন্বয়ে ভ্রাম্যমাণ আদালতে অবৈধভাবে বালু উত্তোলন ও ক্রাশার মেশিন পরিচালনা করায় ১১ জনকে আটক করে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’ পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
আইটি ল্যাব সলিউশন্স লি.