প্রকাশিত: ৩০ জানুয়ারী, ২০২৬ ১০:৫৪ (বুধবার)
হবিগঞ্জ-১ নির্বাচনী এলাকায় মাঠে নেমেছে প্রবাসীরা

নিজেস্ব পরিবহনে ব্যানার লাগিয়ে প্রবাসীদের গণসংযোগ।

 

ষ্টাফ রিপোর্টার : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) নির্বাচনী এলাকায় মাঠে নেমেছে প্রবাসীরা। যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত শতাধিক প্রবাসী বিশিষ্ট অর্থনীতিবিদ বিএনপি মনোনীত প্রার্থী ড. রেজা কিবরিয়ার নির্বাচনী প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে গণসংযোগ করছেন।নিজেস্ব পরিবহনে ব্যানার লাগিয়ে তাদের গণসংযোগ ব্যাপক সারা জাগিয়েছে।বিভিন্ন এলাকায় বিভক্ত হয়ে তারা গণসংযোগে অংশ নিচ্ছেন।এলাকার উন্নয়নকে প্রাধান্য দিয়ে বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন তারা। স্থানীয় সূত্র জানায়,হবিগঞ্জ জেলার অন্যতম বিদ্যুৎ,গ্যাস ও খনিজ সমৃদ্ধ নির্বাচনী এলাকা থেকেই ভোটের উৎসব শুরু হয়। এবারই প্রথম উন্নয়নকে প্রাধান্য দিয়ে ঝাকে ঝাকে প্রবাসীরা দেশে এসেছেন। এদের অনেকেই প্রবাসে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। এর মধ্যে অনেকেই বিদেশ গমনের পূর্বে  স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন।গতকাল উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে একদল প্রবাসী পাঞ্জারাই গ্রামে উঠোন বৈঠক মিলিত হন। এসময় উপস্থি ছিলেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সরফরাজ চৌধুরী। বক্তব্য দেন,যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার ও বিএনপি নেতা জিল্লুর রহমান,যুক্তরাজ্য প্রবাসী জুয়েল চৌধুরি,যুক্তারাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার ও উপজেলা ছাত্রদলের সাবেক নেতা তানভীর আহম্মেদ,উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি যুক্তরাজ্য প্রবাসী শামীম ঘুরী,সোলেমান আহম্মেদ,উপজেলা যুবদলের সাবেক নেতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মোমিন চৌধুরি,রাসেল চৌধুরী,যুবদল নেতা শাহ ছনাওর আলী,শাহিন তালুকদার,আকমল মিয়া,মনজুর মিয়া প্রমূখ।এছাড়াও হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নেয়াজ চৌধুরী,যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরীসহ অর্ধ শতাধিক প্রবাসী দিবারিাত্রি গণসংযোগ করছেন। উল্লেখ্য,হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে লড়ছেন,ড. রেজা কিবরিয়া (ধানের শীষ) স্বতন্ত্র প্রার্থী শেখ সুজাত মিয়া (ঘোড়া) বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা সিরাজুল ইসলাম মীরপুরী (রিক্সা),বৃহত্তর সুন্নী জোট ইসলামী ফ্রন্টের মুফতি বদরুজ রেজা সেলিম (চেয়ার) গণফ্রন্ট (জাসদ) প্রার্থী কাজী তোফায়েল আহমদ (মোটর গাড়ী)।মোট ভোটার ৪ লাখ ৬১ হাজার ২৮৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৩৩ হাজার ১৬ জন এবং নারী ২ লাখ ২৮ হাজার ২৬৮ জন। নির্বাচনী এলাকায় ১৭৭টি কেন্দ্র ও ৯০৫টি ভোটকক্ষ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন।