৩১ জানুয়ারী শনিবার মৌলভীবাজার রাঙ্গা উঠি রিসোর্টে ওই আড্ডা অনুষ্ঠান সম্পন্ন হয়।
ষ্টাফ রিপোর্টার : নবীগঞ্জে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র প্রবাসীদের নিয়ে বন্ধু মহলের আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ৩১ জানুয়ারী শনিবার মৌলভীবাজার রাঙ্গা উঠি রিসোর্টে দিন ব্যাপী ওই আড্ডা অনুষ্ঠান সম্পন্ন হয়। আয়োজনের নেপথ্যে ছিলেন,যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি লিডার তানভীর আহমদ,যুক্তরাজ্য প্রবাসী শামীম ঘোরী,সোলেমান,আমীর হোসেন,মোশারফ হোসেন,শওকত চৌধুরী মকসুদ আহমদ। আড্ডা অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন,মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জল। এতে এসএসসি ৯১,৯২ এবং ৯৩ ব্যচের বন্ধুরা উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন, প্রবাসী,শিক্ষক,সাংবাদিক,জনপ্রতিনিধি ও ব্যবাসায়ী। দিন ব্যাপী বন্ধুদের একত্রিত আড্ডা ও স্মৃতিচারণ শেষ না হতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। এসময় গ্রুপ ছবি,পৃথক ছবি ছাড়াও রিসোর্টে একত্রিত ডিনার ছিল অত্যন্ত সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ্। আড্ডার এক মুহুর্তে যুক্তরাজ্য প্রবাসী বন্ধু শামীম ঘোরী কর্তৃক মৌলভীবাজার জেলা ছাত্রদলের প্রয়াত নেতা গাজী মারুফের স্মৃতিচারণ করতে গেলে আবেগঘণ পরিবেশ তৈরী হয়।তাৎক্ষণিক সিদ্ধান্তে তার কবর জিয়ারত ও বাড়িতে থাকা তার দুই সন্তানকে দেখার সিদ্ধান্ত হয়। মুহুর্ত বিলম্ব না করে সবাই তার গ্রামের বাড়িতে ছুটে যান। এসময় মরহুমের কবর জিয়ারত ও পরিবারের স্বজনদেরে সাথে স্মৃতি চারন করা হয়। এছাড়াও মরহুমের এক কন্যা ও এক পুত্র সন্তানের খোঁজ খবর নেয়া হয়। পুরো দিন আড্ডা অনুষ্ঠান মাতিয়ে তোলেন,তানভীর আহমেদ,শামীম ঘোরী,আমীর হোসেন ,মকসুদ আহমদ,শওকত চৌধুরী,আতাউর চৌধুরী,শাহিন বখত.এম এ বাছিত,ইমন চৌধুরী,এমদাদ চৌদুরী,মোজতাহিদ উদ্দিন,লিটন রায়,গৌতম,মধু ভট্রাচার্য,অসিথ বৈদ্য,সোলেমান আহমদ,বেলাল আহমদ,মাহি চৌধুরী,মহসিন আহমেদ,নজরুল ইসলাম,রুবেল আহমেদ.ইসমত,খালেদ আহমদ,সেলিম আহমেদ,মোশাররফ হোসেন,মোস্তাফিজুর রহমান,রিয়াজ উদ্দিন লেবু,তোফাজ্জল হোসেন,গৌতম, স্বপন আহমেদ,কপিল সেনাপতি।
আইটি ল্যাব সলিউশন্স লি.