প্রকাশিত: ০২ ফেব্রুয়ারী, ২০২৬ ০৮:১০ (বুধবার)
সিলেটের কানাইঘাটে ৮১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা

সিলেটের কানাইঘাটে ৮১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন

 

 কানাঘাট (সিলেট) প্রতিনিধি : সিলেটের কানাইঘাটে ৮১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সকল কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার কার্যক্রম শুরু হয়েছে। এ খানে মোট ভোটকেন্দ্র রয়েছে ১৫৮টি। এর মধ্যে কানাইঘাট উপজেলার ৮১টি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ পুরোদমে চলছে। উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী অফিসার মেহদী হাসান শাকিল জানান, ইতোমধ্যে প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যেই সবগুলো কেন্দ্রে ক্যামেরা স্থাপন কার্যক্রম শেষ হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন করতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও ভোটকেন্দ্রের আশপাশ ও গুরুত্বপূর্ণ এলাকাগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে। প্রতিটি ভোটকেন্দ্রে সার্বক্ষণিক মনিটরিংয়ের আওতায় থাকবে। যাতে কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়।