প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৩২ (বৃহস্পতিবার)
সমস্যাগুলোর সমাধানে সুষ্ঠু পরিকল্পনার দরকার : জুবায়দা রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান

 

বার্তা সিলেট ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের সমস্যা অনেক। কিন্তু সুষ্ঠু পরিকল্পনা মাধ্যমে সমস্যাগুলোর সমাধান সম্ভব। আমাদের নীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। বুধবার রাজধানীর হাতিরঝিলে অ্যাম্ফিথিয়েটারে ঢাকা-১৭ আসনে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটির আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। জুবাইদা রহমান বলেন,আমরা বলি,‘আমার আগে আমরা,‘আমাদের আগে দেশ,‘ক্ষমতার আগে জনতা’ ‘সবার আগে বাংলাদেশ’ভেদাভেদের আগে সমতা’ ‘সবার জন্য সমান সুযোগ’ ‘শ্রমের মর্যদা’, আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা।

তিনি বলেন,মেধার মূল্যায়ন,মেধাভিত্তিক চাকরি।আর অধিকার,সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই। যেখানে ‘নেতার আগে জনতা, ‘করব কাজ গড়বো দেশ, ‘সবার আগে বাংলাদেশ,। সেজন্য আমাদের সকলকে একসঙ্গে কাজ করতে হবে। বিভিন্ন পেশাজীবীদের উদ্দেশে জুবাইদা রহমান বলেন, আমরা আমাদের সাধ্যমতো আপনাদের সমস্যাগুলো আরও শুনবো। আরও জানবো। আমরা একে অপরকে আরও জানতে চেষ্টা করবো। সমস্যাগুলো কিভাবে,সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর সমতাভিত্তিক,জ্ঞানভিত্তিক,শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেয়া যায়।বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান,চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ইসমাইল জবিউল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।