সুনামগঞ্জ জেলা সদরে কর্মরত ওসি রতন শেখ ।
স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ জেলা সদরে কর্মরত ওসি রতন শেখ দ্বিতীয়বারের মতো সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসির খ্যাতি অর্জন করেছেন। থানা পুলিশের কার্যক্রম গতিশীল করাসহ পেশাগত কাজে দক্ষতা ও জনবান্ধব পুলিশিংয়ে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আবারও সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান। থানা পুলিশের কার্যক্রম গতিশীল,অপরাধ নিয়ন্ত্রণ এবং ক্লুলেস কঙ্কাল উদ্ধারের পর হত্যাকারীকে দ্রুত সনাক্তকরণসহ গ্রেফতারে অবদান রাখার জন্য সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে তাঁকে নির্বাচিত করা হয়।
উল্লেখ্য,তিনি দুইবার আইজিপি পদক,শুদ্ধাচার পুরস্কার,জাতিসংঘ শান্তিরক্ষা পদক (সুদান),পিপিএম-সেবা পুরস্কার অর্জন করেন। এ নিয়েওসি রতন শেখ বলেন,এই সন্মান সিলেট ও সুনামগঞ্জ জেলার সকল পুলিশ সদস্য,স্থানীয় সকল শ্রেণির স্টেকহোল্ডার জনগণের জন্য উৎসর্গ করলাম। কর্তব্য নিষ্ট থেকে দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষের সহায়তায় তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
আইটি ল্যাব সলিউশন্স লি.