প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী, ২০২৬ ১৩:০৯ (সোমবার)
১৫ ফেব্রুয়ারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান নিয়ে আশার আলো

পিসিবি,বিসিবি এবং আইসিসি ক্রিকেটের স্বার্থে একটি সমঝোতায় পৌছার আভাস পাওয়াগেছে।

 

 

বার্তা সিলেট ডেস্ক : ১৫ ফেব্রুয়ারী টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান নিয়ে আশার আলো দেখা দিয়েছে। নিরাপত্তা শঙ্কায় বিশ্বকাপ বয়কটে বাংলাদেশের পক্ষে শক্ত অবস্থান নিয়েছিল পাকিস্তান। বাংলাদেশের বয়কটে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান সরকার। বয়কটের সেই অবস্থান থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান,এমন খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যম। এনডিটিভির খবর অনুযায়ী,টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে আসতে চলেছে পাকিস্তান। পিসিবি চেয়ারম্যান নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদেও আছেন। আশা করা হচ্ছে তিনি আবারও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাথে পরামর্শ করবেন।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বয়কটের নেতিবাচকতা নিয়ে পিসিবিকে সতর্কবার্তা দিয়েছিল। তারপরও পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি তার সিদ্ধান্তে অটল ছিলেন। তবে জানা গেছে যে,পাকিস্তান ক্রিকেট বোর্ডের কিছু কর্মকর্তারা ম্যাচটি খেলার ধারণার জন্য বেশ উন্মুক্ত। রোবার গাদ্দাফি স্টেডিয়ামে নাকভির সাথে বৈঠকের সময় আইসিসি কর্মকর্তারা পিসিবিকে বয়কটের গুরুতর পরিণতি সম্পর্কেও সতর্ক করেছিল।রোববার সকালের খবরে বলা হয়েছিল যে,আইসিসি তাদের আর্থিক এবং অন্যান্য ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানোর পর পাকিস্তান তাদের অবস্থানে নরম হয়েছে। পিসিবি তার সরকারের উপর দায়িত্ব চাপানোর চেষ্টার পর,আইসিসি পাকিস্তানের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছিল। সাম্প্রতিক সময়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) আর্থিক ক্ষতির কথা মনে করিয়ে পিসিবিকে বয়কট না করার জন্য চিঠিছিল দেয়। ওই চিঠিতে শ্রীলঙ্কা পাকিস্তানকে মনে করিয়ে দিয়েছে যে,২০০৯ সালে লাহোর হামলার পর পাকিস্তান সফরকারী প্রথম দেশগুলোর মধ্যে একটি ছিল। ওই চিঠিকে অধিক গুরুত্ব দেয় পাকিস্তান। সার্বিক বিষয় নিয়ে আলোচনার জন্য পিসিবি,বিসিবি এবং আইসিসি ক্রিকেটের স্বার্থে একটি সমঝোতায় পৌছার আভাস পাওয়াগেছে।