প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ০৭:৩৯ (বৃহস্পতিবার)
ভোটারদের বিভ্রান্ত করার ষড়যন্ত্র চলছে : শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

 

বার্তা সিলেট ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন,জাতি যখন একটি সুষ্ঠু,নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত,তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা দুইটার কিছু পরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানান শফিকুর রহমান।

ফেসবুক পোস্টে তিনি লেখেন,জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত। এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সকলকে আহবান জানাচ্ছি। শফিকুর রহমান আরও লেখেন,ভোট আপনার অধিকার এবং পবিত্র দায়িত্ব। আপনার পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট প্রদান করুন। গোটা দেশবাসী সেটিই প্রত্যাশা করে। মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন।