প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী, ২০২৬ ২৩:২৩ (রবিবার)
 ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচন : ২৯৭ আসনে চূড়ান্ত ফলে কার কত আসন

 

বার্তা সিলেট ডেস্ক :  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭ আসনে যাঁরা বিজয়ী হয়েছেন তাঁদের ফলাফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। তবে তাঁদের শপথ পড়াবেন কে? নির্বাচনের ফল ঘোষণার পর এ আলোচনা শুরু হয়েছে। গণ অভ্যুত্থানে বদলে যাওয়া বাংলাদেশে এবার আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী এবার তাঁদের প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হয়ে পেয়েছে ৬৮টি। ২৯৯ আসনের মধ্যে ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রামের দুটো আসনের ফলাফল পরে দেয়া হবে। এ ছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল নির্বাচন ভবনে নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানান,২৯৭ আসনের প্রাপ্ত ভোটের ভিত্তিতে সংসদ নির্বাচনে ভোট পড়েছে ৫৯.৪৪ শতাংশ। আর গণভোটের হার ৬০.২৬ শতাংশ। ২৯৯ আসনের গণভোটের তথ্য একীভূত ফলাফলে এ হার। বৃহস্পতিবার সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে হয়েছে। নির্বাচনে বিএনপি ২০৯, জামায়াতে ইসলামী ৬৮,জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬,বাংলাদেশ খেলাফত মজলিস ২,ইসলামী আন্দোলন বাংলাদেশ ১,গণঅধিকার পরিষদ ১,বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ১,গণসংহতি আন্দোলন ১,খেলাফত মজলিস ১ ও স্বতন্ত্র ৭টি আসন পেয়েছে।